প্রকাশিত: Sun, Jul 9, 2023 8:56 AM আপডেট: Thu, Jun 4, 2026 6:34 PM
শিল্পীর সামাজিক মর্যাদা বৈষম্যপূর্ণ সমাজের একটি শ্রেণি দৃষ্টিভঙ্গি
আহসান হাবিব : [১] যে সমস্ত অভিনতা নায়ক হতে পারে না, তারা নায়ক হওয়াকে অপছন্দ করে। তারা অভিনেতা হয়ে উঠতে চাওয়াকে নিজেদের দর্শন বলে প্রচার করে। তারা বলতে চায় অভিনেতা নায়ক হওয়ার চেয়ে বড়। [২] আবার যারা নায়ক এই অভিধা পেয়ে বসে, দর্শকরাই এটা দেয়, আরও কো-ফ্যাক্টর কাজ করে, তারা অভিনেতাদের মুখে অবজ্ঞা না করলেও তাদের লাইফস্টাইল, বডি ল্যাংগুয়েজ বলে দেয় তারা যেন অভিনেতাদের চেয়ে একধাপ উপরের প্রাণী। এখানে মূল পার্থক্য হয়ে দাঁড়ায়, শারীরিক সৌন্দর্য, পর্দায় উপস্থিতির ভঙ্গিমা এবং চরিত্রেরের ভূমিকায়।
[৩] তবে অভিনয় দক্ষতা যদি মুখ্য মানদণ্ড হয়, তাহলে উভয়কেই তা রপ্ত করতে হয়। তখন কেউ কেউ নায়ক এবং অভিনেতা দুইই একসঙ্গে হয়ে ওঠেন। এরকম উদাহরণ অভিনয় জগতে প্রচুর। অভিনেতার চেয়ে নায়ক এই অভিধা কোথায় বড় হয়ে দেখা দেয়? মূলত যেখানে অভিনয় শিল্প পিছিয়ে আছে। অর্থাৎ যে সমাজ নানাদিক থেকেই পশ্চাদপদ, সেখানে মানুষ বাস্তবে এমন কাউকে দেখতে চায় যে সিনেমার পর্দার মতই তাদের স্বপ্ন সফল করে। দর্শকদের এই মনস্তত্ত্ব সামাজিক বৈষম্য এবং শোষণের চিত্র তুলে ধরে যার বিরুদ্ধে লড়াইয়ে তারা এখনো পরাজিত। [৪] শিল্পের অন্যান্য শাখাতেও এমন মনোভাব আছে। সেদিন অনেক নামকরা একজন কবি বললেন কবিতা হচ্ছে শিল্পের সবচেয়ে শ্রেষ্ঠ মাধ্যম। বললাম কি করে বুঝলেন? ‘সবাই বলে’ বলে তিনি থতমত খেলেন।
বললাম প্রতিটি শিল্পেই স্বধর্ম আছে। কিন্তু মৌলিকভাবে তারা একই পথের পথিক। একজন সঙ্গীতকার যে শ্রুতি নিয়ে খেলেন তা একজনমের সাধনার ফসল যা একজন কবি কিংবা চিত্রশিল্পী কল্পনাও করতে পারেন না। তার মানে এই নয় যে কেউ কারও চেয়ে বড়। কবিতা হয়ে ওঠা সঙ্গীত হয়ে ওঠার চেয়ে সহজ, এমন ভাবনা শিশুতোষ। সম্ভবত এটা প্রাণীর সহজাত প্রবণতা, নিজেকে অন্যের চেয়ে বিশেষ কিছু ভাবা এবং এর মধ্য দিয়ে বৈষম্য বিষয়টিকে সত্য করে তোলা।
[৫] এই ট্যাগ অফ ওয়ার থাকবেই। প্রতিটি মানুষই এক একজন শিল্পী। পার্থক্য শুধু ধরনে। শিল্পীর সামাজিক মর্যাদা বৈষম্যপূর্ণ সমাজের একটি শ্রেণী দৃষ্টিভঙ্গি। রিকশার পেছনের শিল্প আর যাদুঘরে থাকা মোনালিসার চিত্রকর্ম নিয়ে দৃষ্টিভঙ্গি বৈষম্যপূর্ণ হবেই। সেদিন এক অধ্যাপক নন্দনতাত্ত্বিক বললেন, রিকশার পেছনের শিল্পকে কেন আধুনিকতা দ্বিতীয় শ্রেণির শিল্প বলবে এই প্রশ্ন করাই উত্তরাধুনিকতার কাজ। লেখক: ঔপন্যাসিক
আরও সংবাদ
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট
মতিউর প্রতিদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ৮৩ ব্যাচের বন্ধুদের গ্রুপে সৎ জীবন যাপনের উপদেশ দিতেন!
চ্যাম্পিয়ন ভারত : একটা ছোট মুহূর্ত কতো বড় পার্থক্য গড়ে দিতে পারে
‘ওই ক্যাচ হয়নি, সুরিয়াকুমারকে আবার ক্যাচ ধরতে হবে’!
কতো দেশ, কতোবার কাপ জিতলো, আমাদের ঘরে আর কাপ এলো না!
সংগীতাচার্য বড়ে গোলাম আলি খান, পশ্চিমবঙ্গের গর্ব সন্ধ্যা মুখোপাধ্যায় ও আমি
ইন্ডিয়ান বুদ্ধিজীবী, ফ্যাসিস্ট রাষ্ট্র ও দেশের বুদ্ধিজীবী-অ্যাক্টিভিস্ট